গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম স্থগিত) সভাপতি মো. ওবায়দুর ইসলাম দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওবায়দুর ইসলাম বলেন, “আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে আজ থেকে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। ভবিষ্যতে এই দলের রাজনীতির সঙ্গে আর সম্পৃক্ত থাকব না; বরং দেশ ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, এই সিদ্ধান্তের পেছনে কোনো চাপ নেই। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও আদর্শের সঙ্গে তিনি একমত নন, তাই স্বেচ্ছায় দল ত্যাগ করেছেন।
এই বাংলা/এমএস
টপিক

