মিঠাপুকুরে কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি :

রংপুরের মিঠাপুকুরে সিভিএ গ্রুপের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মিঠাপুকুর এরিয়া প্রোগ্রাম অফিসের সহযোগিতায় কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার মিঠাপুকুর থানায় অনুষ্ঠিত এ সভায় উপজেলা যুব ফোরামের সভাপতি আহসান হাবীব সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মিঠাপুকুর থানার সাব-ইন্সপেক্টর মাসুদুর রহমান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার শিশু বিষয়ক সাব-ইন্সপেক্টর উম্মে কুলছুমা, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ মিঠাপুকুর উপজেলার এরিয়া ম্যানেজার ও সিভিএ গ্রুপের সদস্য রনজিত কেরকেটা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার মারিয়া মালো, সিভিএ গ্রুপের সদস্য আশিকুর রহমান, ক্যাথরিনা রিনি মিনজি প্রমুখ।

সভায় আরও বক্তব্য দেন রিক্তা রায়, জয়িতা রায়, বিলাসী রায়সহ অন্যান্য সদস্যরা। বক্তারা শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here