জলঢাকায় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীর জলঢাকায় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ফ্যান, বাইসাইকেল, স্কুল ব্যাগ, টিফিন বক্স, পানির বোতল ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে জলঢাকা ডাকবাংলো মাঠে নীলফামারী জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিশেষ বরাদ্দের অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সামগ্রী তুলে দেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় জলঢাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে জেলা পরিষদ কাজ করছে। সমাজের পিছিয়ে পড়া ও হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here