বামনায় গোলচত্বর-রুহিতা পোটকাখালী সড়কের সংস্কার কাজে স্বস্তি ফিরেছে জনমনে

বামনা প্রতিনিধি :

 

বামনা উপজেলার গোলচত্বর থেকে রুহিতা পোটকাখালী পর্যন্ত এলজিইডির সড়কের সংস্কার কাজ শেষ হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা জনগুরুত্বপূর্ণ এ সড়কটি ধূলাবালু ও খানাখন্দে ভরে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল।

স্থানীয়দের অভিযোগ, প্রায় পৌনে দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কটি সংস্কারের আশ্বাস বহুবার মিললেও বাস্তবে কোনো কাজ হয়নি। ফলে জনমনে তীব্র হতাশা ও চাপা ক্ষোভ তৈরি হয়েছিল। সড়কটি ব্যবহার করে পাশ্ববর্তী কয়েকটি ইউনিয়ন ও উপজেলার মানুষ বরগুনা জেলায় যাতায়াত করেন। এছাড়া এলাকার শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা পরিষদে যাতায়াতের জন্য এ সড়কের ওপর নির্ভরশীল।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে অবশেষে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হয়েছে।

বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা বলেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হওয়ায় জনদুর্ভোগ অনেকাংশে কমেছে। এ জন্য তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আকন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ আকন রানা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেও বামনার মানুষের কথা চিন্তা করে দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ করা হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা প্রকৌশলীও সংস্কার কাজের প্রশংসা করেন।

বামনা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন বলেন, রাস্তাটিতে আগে বহু দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে সংস্কারের ফলে এটি এখন নিরাপদ ও গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিচিতি পাচ্ছে।

কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. রিয়াদুল কাদের বলেন, সড়কটির মেরামত কাজ সুন্দর ও টেকসইভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি উপজেলার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here