চরভদ্রাসন উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0
154
ছবি : এই বাংলা প্রতিনিধি

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অক্টোবর, ২০২৫খ্রি. অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভার সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন, উপজেলা উন্নয়ন সহকারী মঞ্জুর সামাদ, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, মোঃ বদরুজ্জামান মৃধা, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, ও আব্দুস ছালাম মোল্যা প্রমূখ।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আজিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার প্রমূখ। সভায় উপজেলায় চুরি, ডাকাতি, মাদক ইভটিজিং, বখাটেপনা ও যানজট রোধকল্পে বিশদ আলোচনা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here