নাগরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি) এর উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে নাগরপুর এরিয়া অফিস শাখা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, দরিদ্র ও প্রান্তিক পরিবারের নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করা এবং পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নূরে আলম সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মো. লিয়াকত আলী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— টাঙ্গাইল-১ এর আঞ্চলিক ব্যবস্থাপক ইন্দ্রজিৎ কুমার পাল।অটাঙ্গাইল-২ এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আমিনুল ইসলাম। ডিএসএস কৃষি তানিয়া সুলতানা।

প্রশিক্ষণ শেষে অতিথিরা ২০ জন নারী উদ্যোক্তার মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করেন।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পরিবারগুলোর জীবনমান উন্নয়নে সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here