নিজস্ব প্রতিনিধি :
নীলফামারীর টুনিরহাট ও খগা খরিবাড়ি এলাকার শান্ত জনপদে ইয়াবা, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, একদল অসাধু মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক বেচাকেনা করে এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনই বিভিন্ন মোড় ও আড্ডাকেন্দ্রে মাদকসেবীদের আনাগোনা বাড়ছে। এতে করে সামাজিক পরিবেশের অবনতি ঘটছে এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ অবস্থায় পুলিশ প্রশাসনের প্রতি কঠোর নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, টুনিরহাটকে কোনোভাবেই মাদকের অভয়ারণ্যে পরিণত হতে দেওয়া যাবে না।
স্থানীয় সচেতন মহলের মতে, আইনের কঠোর প্রয়োগ এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হলে মাদকের এই ভয়াবহ বিস্তার রোধ করা সম্ভব।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এলাকাবাসী নীলফামারী জেলা পুলিশ ও প্রশাসনের প্রতি আস্থা রেখে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, অচিরেই টুনিরহাটের মোড়ে মোড়ে চলা মাদকের এই “মরণখেলা” বন্ধ হবে।
তারা সবাইকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, প্রশাসনের হাত শক্তিশালী করি এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলি।”
স্থানীয়রা “মাদকমুক্ত টুনিরহাট চাই” স্লোগানে সামাজিক সচেতনতা বৃদ্ধিরও দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

