পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি এবং পিরোজপুর জেলা পরিষদের বর্তমান প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন মহোদয়কে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে পিরোজপুর প্রেসক্লাব।

আজ রবিবার (১০ মে) বিকেলে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত থেকে অধ্যক্ষ আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর প্রেসক্লাবের একজন অভিভাবক। সাংবাদিকতা ও সামাজিক ক্ষেত্রে তার বর্ণাঢ্য পদচারণা আমাদের জন্য অনুপ্রেরণার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বর্তমানে জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার সুদক্ষ নেতৃত্বে পিরোজপুর জেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে সাংবাদিক সমাজ আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনার জবাবে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “পিরোজপুর প্রেসক্লাব আমার দীর্ঘদিনের কর্মস্থল এবং আবেগের জায়গা। জেলা পরিষদের প্রশাসক হিসেবে পিরোজপুরের সার্বিক উন্নয়নে আমি সবসময় সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা প্রত্যাশা করি। এই সংবর্ধনা আমাকে আরও জনকল্যাণমূলক কাজ করতে উৎসাহিত করবে।”

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here