নাসিরনগরে হাঁস প্রজনন খামার ও হ্যাচারি পরিদর্শনে এমপি এম এ হান্নান

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়ায় অবস্থিত হ্যাচারি ও আঞ্চলিক হাঁস প্রজনন খামার পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

রোববার (১০ মে) সকালে তিনি খামারটি পরিদর্শন করেন। এ সময় খামারের সার্বিক কার্যক্রম, হাঁসের উৎপাদন ব্যবস্থা এবং হ্যাচারির বিভিন্ন দিক ঘুরে দেখেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিদর্শনকালে এমপি এম এ হান্নান প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here