খাগডাছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়িতেক যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়। পরে ইউনিট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান দুলাল হোসেন, রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোঃ আবদুল মজিদ, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় বক্তারা বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টকে স্বরণ করেন এবং বিশ্বব্যাপী মানবিক সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে রেড ক্রিসেন্টের অবদানের জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৮২৮ সালের এদিনে রেডক্রস ও রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। এ মহান ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার জন্য প্রতিবছর তার জন্মদিনটিকে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here