পাবনায় লাকী বোর্ডিং থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার, ম্যানেজার-কর্মচারী পলাতক

পাবনা প্রতিনিধি :

 

পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৫ মে) বিকেল ৪টার দিকে শহরের ‘লাকী বোর্ডিং’ নামের হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। হত্যার পর থেকে হোটেলের ম্যানেজার ও কর্মচারীরা পলাতক রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

হোটেলের ক্রাইম সিন টিম বর্তমানে আলামত সংগ্রহ ও তদন্তের কাজ করছে। ঘটনার পর থেকে হোটেলের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়নি। পুলিশ হোটেলের সব রুম তল্লাশি করছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ওসি আরও জানান, হোটেলে দেওয়া নাম-ঠিকানা যাচাই-বাছাই করার চেষ্টা চলছে, তবে এখন পর্যন্ত নিহতের কোনো সঠিক পরিচয় পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here