দাখিল পরীক্ষায় অসুদপায়, ৪ জনের বহিস্কারাদেশ সহ শিক্ষকের অব্যাহতি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর কিশোরগঞ্জে দাখিল পরীক্ষায় আসুদপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় দায়িত্বে থাকা ৩ কক্ষ পরিদর্শকে ১ বছরের জন্য বহিষ্কারাদেশসহ ৩ বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

রবিবার সকালে কিশোরগঞ্জ কেশবা ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন, কেন্দ্র সচিব জাকির হোসেন।

বহিস্কার হওয়া শিক্ষার্থী উপজেলার মাগুরা মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার তরিকুল ইসলাম যার রোল নম্বর ৪২৩৭৩২।

এছাড়া এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে উপজেলার মাগুরা দোলাপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, বাহাগিলী খামাত পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদুল হক ও বাহাগিলী ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মামুনুর রশিদকে দায়িত্ব পালনে চরম অবহেলা এবং শিক্ষার্থীর অনৈতিক কাজে পরোক্ষ সহায়তার অভিযোগে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ অনুযায়ী তাদেরকে ১ বছরের জন্য বহিষ্কারাদেশ এবং ৩ বছরের জন্য পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি সহ কেন্দ্র থেকে তৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আটককৃত দুজন হলেন, উপজেলার মাগুরা ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের শহিদার রহমানের ছেলে সাকিল মিয়া (৩৪), জলঢাকা উপজেলার কিশামত বটতলা কুটিপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেল লিমন ইসলাম (২১)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

কেন্দ্র সচিব উপজেলার সমাজসেবা অফিসার জাকির হোসেন জানায়, পরীক্ষায় সুস্থ্য ও নকলমুক্ত পরিবেশ সম্পন্ন করতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here