পটিয়ায় বিশ্বব্যাংকের কাজে অনিয়ম, বৃষ্টির মধ্যেই ঢালাইয়ের কাজ

নিজস্ব প্রতিবেদক :

 

পটিয়ায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১৪ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বৃষ্টির মধ্যেই ঢালাই কাজ চালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এর আগে রাতের আধারে ঢালাই কাজ করায় স্থানীয় প্রতিবাদ করে। স্থানীয় মামুনুর রশিদ পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ।

জানা যায়, পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি ড্রেন ঢালাইয়ের সময় উপস্থিত ছিলেন না দায়িত্বপ্রাপ্ত কোনো পৌর কর্মকর্তা। শুধুমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে তড়িঘড়ি করে বৃষ্টির মধ্যেই ঢালাই দিতে দেখা যায়। অভিযোগ রয়েছে, সরকারি অফিস বন্ধের দিন (শনিবার) সুযোগ নিয়ে ড্রেনের একটি অংশে এই কাজ সম্পন্ন করা হয়।

এছাড়া, ব্যবহৃত বালুর মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় কাজের গুণগত মান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাছাড়া, গুরুত্বপূর্ণ এই প্রকল্প কাজ ধীরগতিতে করায় চলতি বর্ষা মওসুমে মানুষের ভোগান্তি বেড়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সূত্র জানায়, পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১৪ কোটি টাকার একটি প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের আওতায় কার্পেটিং সড়ক, আরসিসি বক্স কালভার্ট, আরসিসি ড্রেন, আরসিসি সড়ক ও স্ট্রিট লাইটিং স্থাপনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর কাজ শুরু করে আইটি এন্টারপ্রাইজ-মমতা এন্ড সন্স (জেভি)। চলতি বছরের ২৮ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে যথাযথ তদারকির অভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছামতো কাজ পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রকল্পের গুণগত মান নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

পটিয়া পৌরসভার উপ-সহকারী কর্মকর্তা আল মামুন বলেন, “আমি উপস্থিত না থাকলেও আমার প্রতিনিধি সেখানে ছিল। বৃষ্টি শুরু হওয়ার পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।”

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মমতা এন্ড সন্সের স্বত্বাধিকারী সাজ্জাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার প্রতিনিধি মো: জসিম জানান, কাজের গুনগত মান রেখেই বিশ্বব্যাংকের এই কাজ চলছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here