মানিকগঞ্জে পরিবেশ সংগঠন ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’র নার্সারির কার্যক্রম শুরু

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মানিকগঞ্জের হরিরামপুরপ পরিবেশ সংগঠন “হরিরামপুর শ্যামল নিসর্গ”এর উদ্যোগে নার্সারির কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০১ মে ২০২৬) সকাল ৯ টার দিকে উপজেলার হারুকান্দি ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামে নার্সারির উদ্বোধন করা হয়।

পরবর্তীতে জমির মালিক আবুল চৌধুরী-এর সঙ্গে সম্পাদিত লিখিত চুক্তিপত্র সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব পাল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় জমির মালিক সংগঠনের সার্বিক সফলতা ও মঙ্গল কামনা করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী ধাপে নার্সারিতে বিভিন্ন প্রজাতির চারা রোপণের কার্যক্রম শুরু করা হবে। চারা গুলো রোপণ উপযোগী হলে হরিরামপুরসহ জেলার বিভিন্ন উপজেলায় রোপণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here