পিরোজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি :

 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর শহরে এই কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য শ্রমিক নেতা মো. খন্দকার সিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি, জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা উপদেষ্টা মোহাম্মদ জহিরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় মে দিবসের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টা সেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা উপদেষ্টা সিদ্দিকুর রহমান, পৌর উপদেষ্টা খান ইসাহাক আলী, আল আমীন সেখ, রিকশা-ভ্যান ইউনিয়নের সভাপতি আল আমিন ফকির, নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. সিরাজুল ইসলাম, কৃষি খামার সভাপতি ও শ্রমিক জেলা সহ-সভাপতি গোলাম মোস্তফা মূসা এবং পরিবহন শ্রমিক জেলা সভাপতি হাসান মাতুব্বর।

সমাবেশ শেষে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির শেষ পর্যায়ে উপস্থিত শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here