নাটোর প্রতিনিধি :
ভূমি অফিস গুলোতে সেবা প্রাপ্তিতে হয়রানি, অনিয়ম, দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে এখন থেকে দ্রুত প্রতিকার মিলবে।
রাজশাহী বিভাগের ৮টি জেলার উপজেলা সদর ভূমি অফিস গুলোতে এক যোগে প্রতিকার প্রাপ্তি সহজ করতে জরুরী নাম্বারসহ ব্যানার সাঁঠানো হয়েছে ।
ই-নামজারি থেকে শুরু করে যে কোন ধরনের ভূমি সেবা পেতে হয়রানীর শিকার হলে জেলা প্রশাসক কার্য্যালয়ের মোবাইল নাম্বার ০১৭৬২-৬৯২১০৩-এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের মোবাইল নাম্বার ০১৭০৬-৮৮৮৭৮৭ অভিযোগের স্বপক্ষে প্রমাণক সহ বিস্তারিত তথ্য উক্ত নাম্বারে স্ক্যান করে প্রেরন করা হলে গোপনীয়তা বজায় রেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এছারাও ভূমি সেবা হটলাইন (১৬১২২): যে কোনো ভূমি অফিসে ঘুসের দাবি বা হয়রানির শিকার হলে ভুক্তভোগীরা সরাসরি ১৬১২২ নম্বরে অভিযোগ জানাতে পারবেন। এটি সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা সচল থাকে এবং মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্দেশনা ও কর্মসূচীর অংশ হিসাবে আজ বৃহস্প্রতিবার সকাল সারে ১১টার দিকে সদর উপজেলা মডেল ভূমি অফিসে এ কার্যক্রম উদ্বোধন করেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফরহাদ হোসেন, উপজেলার ৭ টি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাগণসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও বিভিন্ন বয়সি ভূমি সেবা গ্রহীতারা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ব্যাপারে নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আসমা খাতুন বলেন, প্রতিদিন ভূমি অফিসে অসংখ্য মানুষের আগমন ঘটে।
যেহেতু প্রত্যেকটি মানুষের’ই ভূমি অফিসের সাথে কোন না কোন সম্পর্ক বিদ্যমান।সেক্ষেত্রে যারা প্রতিদিন সেবা নিতে আসেন,তাদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে যদি কোন অভিযোগ থাকে সহজে অভিযোগ করতে পারেন এবং ফলাফল পেতে পারেন।এ উদ্দেশ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের নির্দেশক্রমে সদর উপজেলা মডেল ভূমি অফিসে অভিযোগ করা যাবে এমন দুটি নাম্বার সংযুক্ত ব্যানার উদ্বোধন করা হয়েছে।
সেখানে দুটি নাম্বার রয়েছে একটি বিভাগীয় কমিশনার কার্যালয়ের এবং অপরটি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব,নাটোর। যদি কোন ব্যাক্তি মনে করেন,তার সেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটছে বা কোন অভিযোগ রয়েছে তাহলে তার অভিযোগ ও অভিযোগের স্বপক্ষে প্রমাণক সাপেক্ষে উক্ত নাম্বারে স্ক্যান করে প্রেরন করা হলে গোপনীয়তা বজায় রেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

