সোনারগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

 

২০২৫-২৬ অর্থবছরের মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন তেল ফসল ও উফশী আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনা দিচ্ছে, এগুলো সঠিকভাবে কাজে লাগাতে হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চললে উৎপাদন আরও বাড়বে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক। এছাড়া বিভিন্ন এলাকার কৃষক ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here