কিশোরগঞ্জে ফুয়েল কার্ড চালু, কার্ড ছাড়া মিলবে না তেল

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর কিশোরগঞ্জে আনুষ্ঠানিকভাবে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩এপ্রিল) হতে কার্ড ছাড়া মিলবে না জ¦ালানি তেল। যানবাহনে জ¦ালানি তেল সরবরাহে শৃংখলা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও উপজেলা ফুয়েল কার্ড যাচাই-বিতরণ কমিটির আহবায়ক লোকমান আলম, উপজেলা প্রকৌশলী ও সদস্য মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদস্য লতিফুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার জিয়াউর রহমান প্রমুখ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, ফুয়েল কার্ডের জন্য আবেদন পত্র যাচাই বাছাই শেষে প্রথম দিনে (বৃহস্পতিবার) ২৮০ জনের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফুয়েল কার্ড যাচাই ও বিতরণে উপজেলা প্রশাসন হতে একটি কমিটি করা হয়েছে। এ কমিটি কর্তৃক আবেদনপত্র যাচাই শেষে কার্ড বিতরণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট ইউনিয়নবাসী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ও চাকুরীজীবিগণকে পল্লী উন্নয়ন অফিস হতে কার্ড বিতরণ করা হচ্ছে। আবেদনকারীদের চাহিদা ও পেশার ভিত্তিতে প্রতিটি কার্ডে তেলের বরাদ্দ উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, ফিলিং ষ্টেশনে শৃংখলা ফিরিয়ে আনতে ও জ¦ালানি তেল মজুদ রোধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) হতে ফুয়েল কার্ড ছাড়া তেল সরবরাহ করা হবে না। আইন শৃংখলা বাহিনীর উপস্থিতিতে তেল সরবরাহ কার্যক্রম পরিচালনা হবে বলেও প্রশাসনের এ কর্মকর্তা জানান। কার্ড বিতরণ চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here