মেঘনা টোল প্লাজা এলাকায় ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে এসআই রতন বৈরাগী সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে অভিযান পরিচালনা করেন।

এ সময় আষারিয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে চেকপোস্টে তল্লাশি চালিয়ে ফেরদৌস ওয়াহিদ (৬২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেফতারকৃত ফেরদৌস ওয়াহিদ নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে। তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করতে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here