নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা—অগ্নিস্নানে সূচি হোক ধরা” এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণিল আয়োজনে তিন দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়।
গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ঐতিহ্যবাহী ধুবড়িয়া সেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের শেষ দিনে বিকেল থেকে পুরো মাঠ রঙিন সাজে সজ্জিত হয়ে ওঠে, আর শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু। বৈশাখী মেলা উদযাপন কমিটির আহ্বায়ক আশিকুর রহমান নিশাতের সভাপতিত্বে এবং মো. মঞ্জুরুল হক আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. শফিকুল ইসলাম মিল্টন, সাংবাদিক আসিফ সোহান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি প্রমুখ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে বাউল সম্রাট ও সংগীত শিল্পী শফি মন্ডল সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তোলে এবং পুরো উৎসব অঙ্গনকে প্রাণবন্ত করে রাখে।
এই বাংলা/এমএস
টপিক

