রাজশাহীতে তেল বিক্রিতে অনিয়ম: মতিউর পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি :

 

তেল বিক্রিতে অনিয়ম,মজুতের সঠিক হিসাব না রাখা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে রাজশাহীর পবা উপজেলায় একটি পেট্রোল পাম্পকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে পবা উপজেলার দারুশা কর্ণহারে অবস্থিত মতিউর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান সাংবাদিকদের জানান,জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে সম্প্রতি সরকার পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন,মনিটরিংয়ের সময় পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। পাম্প কর্তৃপক্ষ কোনো ধরনের অনুমোদন ছাড়াই তেল বিক্রি করছিল। এছাড়া গ্রাহকদের তেল বিক্রির বিপরীতে বাধ্যতামূলক রশিদ দেওয়া হচ্ছিল না এবং এ সংক্রান্ত কোনো নথিও তারা দেখাতে পারেনি।

তিনি বলেন, পাম্পে তেলের মজুত সংক্রান্ত যে হিসাব দেখানো হচ্ছিল, তা যাচাই করার মতো কোনো কার্যকর ব্যবস্থা সেখানে ছিল না। এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রশাসনের মনিটরিং কর্মকর্তা, র‍্যাব-৫ এর সদস্য এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here