পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী এক অভিযান চালিয়ে একজনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। আজ বুধবার (০৮ এপ্রিল) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় মাদক সেবন বা ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে একজনকে আটক করা হয়। দোষ স্বীকারোক্তির ভিত্তিতে বিজ্ঞ বিচারক উক্ত ব্যক্তিকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পিরোজপুরকে মাদকমুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সাজা ভোগ করার জন্য জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মাদকের বিস্তার রোধে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এই বাংলা/এমএস
টপিক

