শেরপুর-৩ আসনের নির্বাচন সামনে রেখে পুলিশের বিশেষ ব্রিফিং

বিশেষ প্রতিনিধি :

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুটি পৃথক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) সকালে শ্রীবরদী উপজেলার আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে এবং পরে ঝিনাইগাতী উপজেলার আলহাজ্ব শফিউদ্দিন আহম্মদ কলেজ মাঠে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ আবু বকর সিদ্দীক।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ব্রিফিংয়ে তিনি ০৯ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে নির্বাচনকালীন করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশিদা বেগম পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (২ এপিবিএন) ফাল্গুনী নন্দী (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল-আলম এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আবদুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশ ও বিভিন্ন ইউনিটের সদস্যরা।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের এমন প্রস্তুতিমূলক কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here