পিরোজপুরে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি  :

 

পিরোজপুর সদর উপজেলার হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসপি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান আজ বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। কেবল পরীক্ষায় ভালো ফল করলেই হবে না, বরং নৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা বিস্তারে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ এবং স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করা হয়। আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সাফল্য ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যেই ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হতে যাচ্ছে। হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here