ময়মনসিংহে বিশেষ অভিযানে যুবলীগ নেতা আব্দুল মান্নান গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি :

 

ময়মনসিংহের শম্ভুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হলেন তারাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান। আজ ৭ এপ্রিল, মঙ্গলবার বিকালে শম্ভুগঞ্জের চায়না মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারের সময় তিনি চায়না মোড় এলাকায় অবস্থান করছিলেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আব্দুল মান্নান তারাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here