খাগড়াছড়ি প্রতিনিধি :
আসন্ন বৈসাবি উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে বিভিন্ন উপজেলার বৈসাবি উদযাপন কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় তিনি বলেন, পাহাড়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব বৈসাবি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকল সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
সমন্বয় সভায় খাগড়াছড়ি জেলা পুলিশ, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের প্রতিনিধিসহ জেলার বৈসাবি উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

