নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ (৫ এপ্রিল) তারিখে জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিস জান্নাতের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং রেজিস্ট্রেশনবিহীন মোটরযান চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা প্রতিরোধে নিয়ম অমান্যকারী চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোট ১২টি মামলায় ১২,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, অনেক মোটরসাইকেল চালক হেলমেট ব্যবহার করছেন না এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই যানবাহন চালাচ্ছেন। এছাড়া কিছু যানবাহনের রেজিস্ট্রেশন না থাকাও লক্ষ্য করা যায়। এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় ভ্রাম্যমাণ আদালত।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সকল চালককে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
জেলা প্রশাসন, ময়মনসিংহ সর্বদা জনস্বার্থে সচেতন এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

