পাবনায় এমপি শিমুল বিশ্বাসের বাসভবনে স্বাস্থ্য সচিবের সৌজন্য সাক্ষাৎ

পাবনা প্রতিনিধি :

পাবনায় রবিবার (৫ এপ্রিল ২০২৬) সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বাস্থ্য সচিব কামরুজ্জামান। তিনি পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের বাসভবনে এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং পাবনা জেলার সার্বিক উন্নয়ন, বিশেষ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় স্বাস্থ্যখাতের বিদ্যমান চ্যালেঞ্জ, হাসপাতালের সেবার মান বৃদ্ধি, চিকিৎসা অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় হয়।

এছাড়াও এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে পাবনা জেলার স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here