স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কুকিবাজিত গ্রামে একটি সোয়েটার ও মোজা তৈরির কারখানা এবং বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, ওই গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলামের মালিকানাধীন সোয়েটার ও মোজা তৈরির কারখানাসহ তার বসতবাড়িতে গতকাল বুধবার (১ এপ্রিল)ভোর আনুমানিক ৬টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে কারখানায় থাকা সুতা, প্রস্তুতকৃত সোয়েটার ও মোজাসহ বসতবাড়ির বিভিন্ন সামগ্রীতে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
যেমন এ সময় ঘরে থাকা টেলিভিশন, ফ্রিজ, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ সহায়তা, শুকনা খাবার ও কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. তাজুল ইসলাম, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তালিব ,আব্দুর রাজ্জাকসহ স্থানীয় বিএনপি নেতা আব্দুল মান্নান, কামরুজ্জামান তারা, জিল্লুর রহমান ও বেনজির রহমান প্রমুখ।
এই বাংলা/এমএস
টপিক

