নলছিটিতে কোস্ট গার্ডের অভিযানে ৪২ মন জাটকা জব্দ, জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি :

 

ঝালকাঠির নলছিটি উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ সময়ে আহরিত ৪২ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

মা ইলিশ সংরক্ষণে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে বুধবার সকালে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পটুয়াখালী থেকে ঢাকাগামী ‘ইসলাম পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বিভিন্ন নদী থেকে অবৈধভাবে আহরিত এসব জাটকা রাজধানীতে বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নলছিটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজবী আহমেদ সবুজ। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাসটির চালক, সুপারভাইজার ও হেলপারকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। মানবিক এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জাটকা সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে জাটকা আহরণ, পরিবহন ও বিক্রয় থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here