নাটোরে সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদ্বোধন

নাটোর প্রতিনিধি :

 

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে নাটোর-বগুড়া মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

আজ বুধবার বেলা ১১ টার দিকে নাটোর সদরের হাগুড়িয়া মহাসড়কের পাশে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত,সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান সরকার, ইকবাল হোসেন সহ সরকারি কর্মকর্তারা।

এ বছর নাটোর জেলায় পঞ্চাশ হাজার গাছের চারা লাগানো হবে।পর্য়ায়ক্রমে গাছ গাছের পরিমান বাড়ানো হবে। সামনে বর্ষাকাল সেই সময় বেশী করে গাছ লাগানো হবে সড়কের দুই পাশে যেখানে ফাঁকা জায়গা থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here