ঘিওরে অটোরিকশা চালক রফিক মিয়ার হত্যাকারী তিন বন্ধুর ফাঁসির দাবিতে মানববন্ধন 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের অটোরিকশা চালক রফিক মিয়ার হত্যাকারী তিন বন্ধু রিপন,সবিজ ও আরমানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে অটোরিক্সা চালক, নিহতের পরিবার ও এলাকাবাসী।

রোববার (২৯ মার্চ) দুপুরে ঢাকা- আরিচা মহাসড়কের বানিয়াজুরি বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য, অটোরিকশাচালক, রিকসাচালক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বানিয়াজুরী রিকশাচালক কল্যাণ সমিতির সভাপতি হারান মিয়া, সাধারণ সম্পাদক আসলাম মিয়া, মৃত রফিকের ভাই আরিফ প্রমুখ।

বক্তারা হত্যাকারী রিপনসহ সকল আসামীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উল্লেখ্য- গত বুধবার ( ২৫ মার্চ) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার পাছবারইল এলাকার কালীগঙ্গা নদী থেকে মস্তকবিহীন রফিক মিয়ার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

এ ঘটনায় নিহত অটো রিক্সাচালক রফিক মিয়ার তিন বন্ধু রিপন,সবিজ ও আরমানকে আটক করা হয়েছে। আটককৃতরা হত্যার কথা স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছেন গত ২৫ মার্চ বিকেলে কালিগঙ্গা নদী থেকে গলা কাটা লাশ উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর পরপরই ঘটনা অনুসন্ধানে মাঠে নামে পিআইবি।

মাত্র ২৪ ঘন্টার অভিযানে প্রযুক্তির সহায়তায় ধামরাই উপজেলার কালামপুর বাজার এলাকা থেকে ঘাতক সদস্য রিপন আরমান ও সজীবকে আটক করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here