কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ২০ অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

গাজীপুর প্রতিনিধি :

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ২০টি অসচ্ছল, অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে সেলাই মেশিন ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাউদ্দিন আইউবীর উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন এমপি সালাউদ্দিন আইউবী।

প্রতিটি মেশিনের সঙ্গে সূই, সূতা, মেশিনের ঢাকনা, পরিষ্কার করার তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। এছাড়াও জার্মানভিত্তিক একটি সেবামূলক সংস্থার সহযোগিতায় উপকারভোগীদের মাঝে কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের “এক আল্লাহ জিন্দাবাদ” কবিতা থেকে অংশবিশেষ আবৃত্তি করেন এমপি সালাউদ্দিন আইউবী। তিনি বলেন, সাম্য, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক ইউনিয়ন আমীর মাওলানা জিয়াউর রহমান, সেক্রেটারি রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, বারিষাব ইউনিয়ন আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আবু তাহেরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এমপি সালাউদ্দিন আইউবী নিজেই সেলাই মেশিন চালিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন এবং মেশিনগুলোর কার্যকারিতা পরীক্ষা করেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সমাজসেবীরা এ উদ্যোগকে প্রশংসনীয় ও জনকল্যাণমুখী বলে অভিহিত করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here