কিউএস সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বে ৪০১–৪৭৫-এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজীপুর প্রতিনিধি :

 

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা QS World University Rankings প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬-এ ‘কৃষি ও বনায়ন’ (Agriculture & Forestry) ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথমবারের মতো বিশ্বে ৪০১–৪৭৫তম স্থান অর্জন করেছে। এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ২৫ মার্চ ২০২৬ তারিখে QS তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এর আগে QS সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল বিশ্বে ১০৭১–১০৮০-এর মধ্যে। মাত্র এক বছরের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ গড়ে তোলার ফলে এই সাফল্য অর্জিত হয়েছে।

প্রকাশিত তালিকায় ‘কৃষি ও বনায়ন’ ক্যাটাগরিতে শীর্ষস্থান অধিকার করেছে Wageningen University and Research এবং দ্বিতীয় স্থানে রয়েছে University of California।

এই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১০০টি উচ্চশিক্ষা ব্যবস্থার আওতায় ১,৯০০-এর বেশি প্রতিষ্ঠানের ২১ হাজারেরও বেশি একাডেমিক প্রোগ্রামকে ৫৫টি বিষয় ও ৫টি ফ্যাকাল্টির ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।

এর আগে QS প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ গাকৃবি দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে। পাশাপাশি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় এবং পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য দেখায়।

অন্যদিকে, Times Higher Education (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করে। একই সঙ্গে THE সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬-এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রাখে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করে। একইভাবে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (WURI) ২০২৫-এ ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ ক্যাটাগরিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান লাভ করে। এ তালিকায় প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে গাকৃবির অবস্থান ৭৭তম এবং বিশ্বসেরা ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৩১তম স্থান অর্জন করে, যা জাতীয় পর্যায়ে অন্যতম সেরা সাফল্য।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান বলেন,“এটি শুধু একটি র‍্যাঙ্কিংয়ে অবস্থান উন্নীত হওয়ার বিষয় নয়, বরং দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন। আমরা ভবিষ্যতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here