দৌলতপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা   

দৌলতপুর (মা‌নিকগঞ্জ) প্র‌তি‌নি‌ধি :

 

মা‌নিকগঞ্জের দৌলতপুরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু করে দৌলতপুর উপজেলা প্রশাসন।

আজ (বৃহস্পতিবার ২৬) শে মার্চ সকাল ৬:০০ টায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত করা হয়।

শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন দৌলতপুর উপ‌জেলা প্রশাসন ,বিএন‌পির বিভিন্ন অঙ্গ সংগঠন, দৌলতপুর থানা পুলিশ, দৌলতপুর উপজেলা প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি মতি লাল ডিগ্রী কলেজ, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়, দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়, দৌলতপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প‌রে সকাল ১১.৩০মিনিটে উপজেলা সম্প্রসারিত হল রু‌মে উপ‌জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তি‌যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার না‌হিয়ান নূরের সভাপতিত্বে এই সম‌য়ে আ‌রোও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ভূ‌মি সহকা‌রি কমিশনার আহসানুল আলম, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মোঃ কমর উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ নুরুল ইসলাম কুন্টু , উপজেলা সকল দপ্তরের দপ্তর প্রধানগন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার বৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর কবির ফিরোজ ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here