কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
পরে কুড়িগ্রাম জেলা প্রশাসন, কুড়িগ্রাম পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, কুড়িগ্রাম জেলা বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, কুড়িগ্রাম প্রেসক্লাব এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কুড়িগ্রাম শহরের কলেজ মোড়ে অবস্থিত স্বাধীনতা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়াও শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও বিভিন্ন উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
এর মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্যচর্চা, যা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে।
এই বাংলা/এমএস
টপিক

