স্টাফ রিপোর্টার :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কিচক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুর আলম।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ আব্দুস সামাদ, মিজানুর রহমান, গোলাম ছারোয়ার, আবু বক্কর সিদ্দিক, আমিনুল হক, মাসুম, রহমান, রাকিবুল ইসলাম রাব্বি, রাকিবুল ইসলাম, মেহেদী হাসান এবং আলেয়া বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ অর্জন। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই বাংলা/এমএস
টপিক

