স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ী শাহ লস্কর জিলানী (রঃ) দাখিল মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি ও কিচক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুর আলম। সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার আব্দুল গফুর।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সুপার মোঃ শহিদুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আবু হানজালাসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা জাতির জন্য গৌরবের। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

