নাগরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

 

টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করেন।

দিবসটি উপলক্ষে সূর্য্যদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্পণ করেন যথাক্রমে সাংসদ সদস্যের পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নাগরপু প্রেসক্লাব ও সামাজিক সংগঠণ সমুহ।

পরে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, কুচকাওয়াজ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল ৬ নাগরপুর দেলদুয়ার আসনের সাংসদ রবিউল আওয়াল লাভলু উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপির সহধর্মিনী মনোয়ারা মুকুল, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হাসান প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান ফারুক, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা-সহ বীর মুক্তিযোদ্ধরা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here