ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
ঘিওর উপজেলার বাংগালা মুক্ত সংঘের মাঠে জামাই মেলার আয়োজন করা হয়।
এই মেলার প্রধান আকর্ষণ হচ্ছে বড় বড় মাছ । জামাইদের বড় বড় মাছ কেনার প্রতিযোগিতা মেলার প্রধান আকর্ষণ হিসেবে এখনো জনপ্রিয় ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামাইরা শশুর বাড়ি এসে মেলা থেকে পান, সুপারি সহ বড় বড় মাছ কিনে নিয়ে শ্বশুর বাড়ির আত্মীয়-স্বজনরা সবাই মিলে ধুমধাম করে খাওয়াদাওয়া করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রতিবছরের মত এবারও মেলায় ঘোড়দৌড়, সাইকেল রেস, ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
জামাই মেলা পরিদর্শনে আসেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম , সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম সহ আরো অনেকেই।
এই বাংলা/এমএস
টপিক

