দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
“মাদক নয়, মৃত্যু নয়”, ” মাদককে লালকার্ড”, এই স্লোগানগুলো সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়নে মাদক বিরোধী সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
চরকাটারী ইউনিয়নের ঐক্যবদ্ধ মোল্লা পরিবার ও যুব সমাজের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
মাদকের ভয়াবহতা তুলে ধরতে এবং যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সচেতন করতেই এই আয়োজন।
আজ সোমবার (২৩’ই মার্চ) চরকাটারী ইউনিয়নের বোর্ডঘর বাজার থেকে র্যালিটি শুরু হয়। পরে বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে নদীর পাড়ে শেষ হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন চরকাটারী ইউনিয়ন বিভিন্ন পয়েন্ট গুলোতে মাদকের সাপ্লাই দেয়া হয় সেই ব্যাপারে যুবসমাজকে ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে; মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ-সময় উপস্থিত ছিলেন- চরকাটারী ইউনিয়নের সিনিয়র শিক্ষক মো. আবুল বাশার,বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আশরাফুল মোল্লা,মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল এর শিক্ষক মো.আরিফুল ইসলাম,সমাজ সেবক আব্দুস সালাম বাবু ও ছাত্রদল নেতা সালেহ আকরাম লিটন,সোলাইমান মাস্টার,মো. সানোয়ার মোল্লা,মোল্লা রিপন, দৌলতপুর থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা মো. আলমাছ উদ্দিন ও সাবেক শিবির নেতা আলামিন সহ বিভিন্ন স্তরের সচেতন মহল।
এই বাংলা/এমএস
টপিক

