গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, নারী ও শিশু অপহরণ এবং চুরি মামলার আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে।

সোমবার (১৬ মার্চ) পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এবং আজই তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. বাচ্চু মিয়া (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বাসিন্দা, বর্তমানে বাসন থানার নাওজুরি এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নারী ও শিশু অপহরণ মামলায় এজাহারনামীয় আসামি আব্দুল কাদেরকে (৩৩) মোগরখাল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি ফেনী জেলার দাগনভূঞা থানায়।

চোর চক্রের সক্রিয় সদস্য হিসেবে মো. মোজাহার (৪২) ও মো. সুমন ওরফে সাইফুলকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। মোজাহার রংপুরের মিঠাপুকুর এবং সুমন নড়াইলের কালিয়া থানার স্থায়ী বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে বাসন থানার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে পুলিশ জানায়।

এছাড়া সিআর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শাহীনুরকে (৪৫) চান্দনা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বাসন থানার অফিসার ইনচার্জ হারুন আর রশিদ বলেন অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান নিয়মিত চলমান রয়েছে। গ্রেফতারকৃত ৫ জনকেই যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here