ডিমলায় ভিজিএফ চাল কেলেঙ্কারি: ইউপি সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রশাসনের নীরবতায় ক্ষোভ

স্টাফ রিপোর্টার :

 

নীলফামারীর ডিমলা উপজেলার ৪ নং খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

সরকারিভাবে নিম্নবিত্ত পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল বিতরণের কথা থাকলেও একাধিক ইউপি সদস্য নিজেদের প্রতিনিধি পাঠিয়ে সেই চাল তুলে বাজারে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রমাণসহ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন — ৩ নং ওয়ার্ডের সদস্য মো. নুর ইসলাম, ৫ নং ওয়ার্ডের মো. মাজেদুর রহমান (বুলু), ৭ নং ওয়ার্ডের মো. নুরল ইসলাম, ৮ নং ওয়ার্ডের মো. ছাইদুল ইসলাম এবং ৯ নং ওয়ার্ডের মো. আলম হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা খাদ্য অধিদপ্তরের বস্তাসহ প্রতিনিধিদের হাতেনাতে আটক করেন এবং বিষয়টি উপজেলার নিযুক্ত দুজন সরকারি পর্যবেক্ষককে জানানো হয়। তারা প্রথমে অস্বীকার করলেও প্রমাণের মুখে সাময়িকভাবে চাল বিতরণ বন্ধ রাখেন। তবে অল্প সময়ের মধ্যেই বিতরণ কার্যক্রম পুনরায় শুরু হয়।

পরবর্তীতে স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেননি বলে অভিযোগ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চাল বিতরণ তদারকির জন্য দুজন সরকারি প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছিল।

এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here