নেত্রকোনার পূর্বধলায় ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডব

নেত্রকোনা প্রতিনিধি :

 

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শনিবার রাতে আকস্মিক কালবৈশাখী ঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের কাঁচা-আধাপাকা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে, উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।

বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

শিলার আঘাতে উঠতি বোরো ধান ও সবজির ব্যাপক ক্ষতি হওয়ায় ঈদের আগে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক কৃষকেরা। “গত রাতের ঝড় ও শিলাবৃষ্টিতে আমার বোরো ধানের ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে।

যেসব ধানে সবেমাত্র শীষ বের হচ্ছিল, সেগুলো শিলার আঘাতে নষ্ট হয়ে গেছে। এবার আর ফলন পাওয়া কঠিন হবে।” – আব্দুল আজিজ, কৃষক, সদর ইউনিয়ন

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঝড়ের তীব্রতায় বড় বড় গাছ ভেঙে পড়ে বসতঘর, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর। ঘাগড়া ফয়জুল উলুম স্কুল অ্যান্ড মাদ্রাসাটি এ সময় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে।

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ে বিদ্যুতায়নের ব্যাপক ক্ষতি হয়েছে। অন্তত ১০টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং বেশ কয়েকটি হেলে পড়েছে।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনার মাধ্যমে সরকারি সহায়তা প্রদান করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here