মুকুলের সুবাসে মুখর বকশীগঞ্জের ডুমুরতলার লাউচাপড়া বিনোদন কেন্দ্র

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলাধীন ডুমুরতলা এলাকায় প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা লাউচাপড়া বিনোদন কেন্দ্র এখন স্থানীয় মানুষের কাছে এক প্রশান্তির ঠিকানা হয়ে উঠেছে,চারপাশে লিচু ও বিভিন্ন ফলগাছের মুকুলের মিষ্টি সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে দর্শনার্থীদের মনকে করে তোলে স্নিগ্ধ ও প্রশান্ত,বসন্তের এই সময়ে প্রকৃতির রঙ আর সুগন্ধে পুরো এলাকাজুড়ে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর পরিবেশ।

প্রতিদিন বিকেলের দিকে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ভিড় জমায়। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে অনেকেই আসেন কিছুটা সময় নির্মল পরিবেশে কাটাতে।

গাছের ডালে পাখির কলতান, মৌমাছির গুঞ্জন এবং লিচুর মুকুলের মিষ্টি ঘ্রাণ মিলিয়ে পরিবেশটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।

স্থানীয়দের মতে, পরিকল্পিত-ভাবে এলাকাটিকে সাজানো হলে এটি একটি পূর্ণাঙ্গ প্রাকৃতিক বিনোদন কেন্দ্রে পরিণত হতে পারে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এখানে পর্যাপ্ত বসার ব্যবস্থা, ছোট পার্ক,শিশুদের জন্য খেলাধুলার স্থান এবং সৌন্দর্য-বর্ধন-মূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হলে দর্শনার্থীদের জন্য স্থানটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

দর্শনার্থীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাটিকে পরিকল্পিত-ভাবে উন্নয়ন করা গেলে ডুমুরতলার এই লাউচাপড়া বিনোদন কেন্দ্র ভবিষ্যতে বকশীগঞ্জ উপজেলার অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক বিনোদন কেন্দ্রে পরিণত হবে।

প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে এবং নির্মল পরিবেশ উপভোগ করতে ডুমুরতলার এই মনোরম স্থানটি ধীরে ধীরে স্থানীয় মানুষের প্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here