পূবাইলে চেকপোস্টে ট্রাক তল্লাশি ভারতীয় হুইস্কিসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে ট্রাকের চালক ও হেলপারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মীরের বাজার চৌরাস্তা এলাকায় এক ঝটিকা চেকপোস্ট বসিয়ে এই মাদক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বাধ পিটুকা গ্রামের মোঃ জসমত আলীর ছেলে মোঃ সাগর মিয়া (৩১), যিনি বর্তমানে পূবাইলের ভাদুন ধরপাড়া এলাকায় বসবাস করেন।

অন্যজন হলেন সিলেট জেলার জৈয়ন্তিয়াপুর থানার কেন্দ্রী গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে ও ট্রাকের হেলপার মোঃ সাইদুর রহমান সাহেদ (২৫)।

 

অভিযানের বিবরণ পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানার একটি রাত্রিকালীন চৌকস টহল টিম মীরের বাজার চৌরাস্তায় নিয়মিত দায়িত্ব পালন করছিল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় ঢাকামুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-২৫৩৭) গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামানোর সংকেত দেয়। ট্রাকটি থামানোর পর তল্লাশি চালিয়ে ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ০৮ বোতল (প্রতিটি ৭৫০ মিলি) ভারতীয় ‘Whisky’ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

পুলিশের বক্তব্য পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদ ও নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ রোববার তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মাদকের এই চালানটি কোথা থেকে এসেছে এবং এর পেছনে বড় কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here