পাবনা প্রতিনিধি :
দেশে অনলাইন গণমাধ্যমের দ্রুত বিস্তার হলেও, এর সঙ্গে সঙ্গে বেড়েছে ভুয়া বা নাম’মাত্র সংবাদ মাধ্যমের সংখ্যা। অনেক পোস্টার, সাইনবোর্ড ও পরিচয়পত্রে অজানা নামের গণমাধ্যম দেখা যাচ্ছে, যা সরকারি অনুমোদন বা পেশাগত মানদণ্ড ছাড়া পরিচালিত হচ্ছে।
এর ফলে প্রকৃত সাংবাদিকদের মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে।
প্রযুক্তির সহজলভ্যতার কারণে যে কেউ সামাজিক মাধ্যমে নিজেকে গণমাধ্যম হিসেবে পরিচয় দিতে পারছে। অনৈতিক কিছু ব্যক্তি ‘প্রেস’ বা ‘নিউজ পোর্টাল’ নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করছে, এবং অনেক সময় স্থানীয় ব্যবসায়ী বা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ দাবি করছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রকৃত সাংবাদিকরা মনে করেন, সাংবাদিকতা দায়িত্বশীল পেশা এটি তথ্য যাচাই, জনস্বার্থ রক্ষা এবং সত্য প্রকাশের ওপর দাঁড়িয়ে। কিন্তু ভুয়া গণমাধ্যমের কারণে ভুল তথ্য ছড়াচ্ছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, যা গণমাধ্যমের প্রতি আস্থা কমাচ্ছে।
অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া কঠোর করা ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রকৃত সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা জনগণকে সচেতন করে তথ্য যাচাই শেখানো সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভুয়া গণমাধ্যম নিয়ন্ত্রণ না করলে প্রকৃত সাংবাদিকতা তার মর্যাদা ও দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবে না।
এই বাংলা/এমএস
টপিক

