হরিরামপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

মানিকগঞ্জের হরিরামপুরে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে সমন্বিত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহিরুল ইসলাম শুভসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন।

এ সময় মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং স্থানীয়দের সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত জানান, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here