ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে ১৬টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার মাঝে খেজুর বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন, পিআইও মো. যোবায়ের হোসেন এবং সিনিয়র সাংবাদিক আব্দুল হালিম।
অনুষ্ঠানে ১৬টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ১৬ কার্টন খেজুর তুলে দেওয়া হয়। প্রতিটি কার্টনে আট কেজি করে খেজুর ছিল, যা রমজান মাসে মাদরাসার শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য সহায়তা হিসেবে বিতরণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন বলেন, “পবিত্র রমজান মাসে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সরকার অসহায় ও এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তাদের ইফতারের জন্য এই খেজুর বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
খেজুর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

