শেরপুরে ড্রেজিংকৃত বালু অবৈধ পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোবাইল কোর্টে মাহিন্দ্র আটক, ৫০ হাজার টাকা জরিমানা / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

 

শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের কুলুরচর গ্রামে ড্রেজিংকৃত বালু অবৈধভাবে পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি মাহিন্দ্র গাড়িও আটক করা হয়।

মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), শেরপুর সদর-এর নেতৃত্বে। অভিযান চলাকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক ড্রেজিংকৃত বালুর ডাইক থেকে অবৈধভাবে বালু পরিবহনের সময় মাহিন্দ্র গাড়ি আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ (সংশোধিত) এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে জব্দকৃত বালু চরপক্ষীমারি ইউনিয়ন ভূমি অফিসে সংরক্ষণের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (ই.ভূ.স.ক.) তত্ত্বাবধানে রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here